দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আগামী ১০ এপ্রিল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। আসন্ন পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পাঠিয়েছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ‘‘আমার শিক্ষা আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপি শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ প্রদানের মাধ্যমে মঙ্গলবার (৮ এপ্রিল) শেষ হয়েছে এ বিতরণ কার্যক্রম।
এসএসসি পরীক্ষার্থী মীম আক্তার বলেন, আমার শিক্ষা জীবনে কোন দিনও দেখিনি, পরীক্ষা উপলক্ষে কোন দলীয় নেতা, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ পাঠিয়েছেন। আমি ব্যারিস্টার কায়সার কামালের জন্য দোয়া করি, তিনি যেনো আমাদের মতো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।
কলেজ ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন বলেন, ব্যারিস্টার কায়সার কামাল ইতোমধ্যে উনার নানাবিধ কাজের মাধ্যমে দুর্গাপুর-কলমাকান্দার গণমানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। সেইসাথে পরিচিতি লাভ করেছেন তারুন্যের আইকন হিসেবে। এসএসসি পরীক্ষার আগে, দুর্গাপুর উপজেলার সকল এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটা নজির হয়ে থাকলো। আমাদের নেতার কাছ থেকে আমরা নতুন কিছু শিখলাম।
এ সময়, উপজেলা ছাত্রদল নেতা, নিরঞ্জন দেবনাথ, আলমগীর হোসেন, মোঃ শফিকুল ইসলাম শিশির, ফয়সাল আহমেদ দুর্জয়, হেলাল উদ্দিন, নুরুজ্জামান জনি, পারভেজ হাসান, কলেজ ছাত্রদল নেতা শাহিন হাসান, মোঃ রুবেল হোসাইন, মামুন খান, ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী আতিক, ইয়াসিন আরাফাত আকাশ, দুর্জয় হাসান আপন সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা বলেন, ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় উপজেলার প্রায় সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ পৌছে দিয়েছে। এসএসসিতে যারা ভালো রিজাল্ট করবে, তাদের ভালো কলেজে ভর্তির সুযোগ করে দেয়া সহ দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
Leave a Reply