মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে ফল উৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘নিয়মিত ফল খেলে-সব ধরনের পুষ্টি মেলে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমী ফল উৎসব ২০২৬’। রবিবার (০২ আগষ্ট) সকালে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে, সাংবাদিক মাসউদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আহমেদ সাদাত। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সৈকত সরকার, সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ। এছাড়া, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়িগণ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী এবং ফল উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যে আম, কাঁঠাল, কলা, পেঁপে, তরমুজ, পেঁয়ারা ও আনারস সহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল অতিথিদের মাঝে পরিবেশন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের মৌসুমী ফলের সাথে বিশ্বের কোন দেশের ফলেরই তুলনা হয় না। দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুন অন্য কোন দেশের ফলেই পাওয়া যায় না। প্রতিটি ঋতুর ফল, স্বাদ ও পুষ্টিগুন আলাদা আলাদা। মানব দেহের সুস্থ্যতার জন্য নিয়মিত দেশী ফল খাওয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com