শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে আসসুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে পৌর শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান দি চাইল্ড লার্নিং হোমস এর শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন আমন্ত্রীত অতিথিরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মঝে গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব এবং চারাগুলোর নিয়মিত পরিচর্যার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, বিদ্যালয়ের পরিচালক সাইদুল ইসলাম, আসসুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মাসুদুর রহমান ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও তার পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের শিশুদের হাত ধরেই ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে উঠবে।

আলোচনা অনুষ্ঠান শেষে, উপস্থিত সকলেই প্রাপ্ত গাছের চারা গ্রহণ করে তাদের বাড়ি বা বিদ্যালয় প্রাঙ্গণে তা রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে। আয়োজক প্রতিষ্ঠান আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি ও বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com