শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক গাছের চারা রোপণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি-এর উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বুধবার (৫ আগষ্ট) দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণে সহযোগিতা করেন।

এ সময় বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

উপস্থিত নেতাকর্মীরা জানান, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com