শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার এসআই সাইদী এর নেতৃত্বে এএসআই মোয়াজ্জেম ও কনস্টেবল সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ২নং দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের হারুন-অর-রশিদ ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)। অভিযান শেষে উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণেরচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com