শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শনে ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৭ পঠিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের উত্তর কলাবাধা গ্রামে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে আয়োজিত কম্বাইন্ড স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। মঙ্গলবার (০৪ আগষ্ট) দুপুরে এ স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে তিনি ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চক্ষু পরীক্ষা, স্বল্পমূল্যে চশমা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে উত্তর কলাবাধা গ্রামের গর্ভবতী ও প্রসূতি মায়ের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে ব্র্যাকের প্রদত্ত স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। সেবাগ্রহীতারা ব্র্যাকের স্বাস্থ্য সেবায় সন্তোষ প্রকাশ করেন। পরে ব্র্যাকের মেলান্দহ এরিয়া অফিস পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন ইউএনও জিন্নাতুল আরা।

এ সময় পরিদর্শনকালে ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাশেদা পারভীন, দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জিত সূত্রধরসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও ব্র্যাকের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্র্যাকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি ভবিষ্যতেও ব্র্যাকের এ কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com