দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদের প্রথম ভাইসচেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য নাজমুল সায়াদাৎ বাবুল (৫৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে শুক্রবার রাত ২.৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ……… রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা বাদ আছর পৌরশহরের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত শেষে পৌরকবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতা রেমন্ড আরেং, উপজেলা চেয়ারম্যান (ভার) পারভীন আক্তার, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, শ.ম জয়নাল আবেদীন, উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর বনিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply