বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: কৃষকের বাড়িতে গিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ফল ও ধান চাষ, মাটির গুণাগুণ, সার ব্যবস্থাপনা, ফসলের পরিচর্যা, ফসল সংগ্রহ ও পারিবারিক পুষ্টিবাগানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে কৃষক ও গৃহিণীদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দিতে পরিচালিত হচ্ছে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুর্গাপুর পৌরসভা ও কুল্লাগড়া ইউনিয়নে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এই পাঠদান কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ২৫ জন কৃষক ও গৃহিণীদের ১০টি সেশনের মাধ্যমে কৃষি বিষয়ে হাতে-কলমে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইউরিয়া, ফসফরাস, পটাশ, সালফার, দস্তা ও বোরনসহ বিভিন্ন ধরনের সার কখন, কীভাবে এবং কী পরিমাণে ব্যবহার করতে হয়, এসব বিষয় বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরে সার ব্যবহারের নিয়ম সহজে বুঝতে ও নিজেদের জমিতে প্রয়োগ করতে পারছেন। এছাড়া কৃষকদের প্রশিক্ষণে আগ্রহী ও উৎসাহিত করতে প্রশিক্ষণ, আলোচনা ও খেলাধুলার সমন্বয়ে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন।

দুর্গাপুর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে উপজেলায় মোট ৩৩টি ফার্মার্স ফিল্ড স্কুল পরিচালিত হয়েছে। এর মধ্যে বর্তমানে দুটি ফলবিষয়ক স্কুল চলমান রয়েছে এবং অন্যগুলো নির্ধারিত সেশন সম্পন্ন করেছে। কৃষকের দোরগোড়ায় এমন বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত থাকলে দুর্গাপুরে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চার প্রসার ঘটবে।

প্রশিক্ষণার্থী কৃষ্ণ চক্রবর্তী বলেন, আমরা এখানে পার্টনার ফিল্ড স্কুলের আওতায় প্রায় নয়টি ক্লাস করেছি। আর একটি ক্লাস হলেই আমাদের ১০টি ক্লাস পূর্ণ হবে। এর মধ্যে কীভাবে ধান রোপণ করতে হয়, কীভাবে সার প্রয়োগ করতে হয়, সঠিক সময়ে চারা নির্বাচন এবং সঠিক সারের ব্যবহার সম্পর্কে শিখেছি।

আরেক প্রশিক্ষণার্থী গৃহিণী মমনি সাহা বলেন, আমরা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো, কৃষিকাজ এবং ফসলের পরিচর্যা সম্পর্কে শিখছি। অনেকেই কৃষিকাজ করেন, কিন্তু সার ব্যবহারের ক্ষেত্রে কেউ কম দেন, আবার কেউ প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করেন। আমরা প্রশিক্ষণের মাধ্যমে কোন ফসলে কতটুকু সার ও কী ধরনের উপকরণ প্রয়োজন, সে বিষয়ে জানতে পারছি।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস জানান, ফার্মার্স ফিল্ড স্কুলে শুধু ফল চাষের বিষয়েই প্রশিক্ষণ সীমাবদ্ধ রাখা হয় না। ফল গাছের সার ব্যবস্থাপনা, পরিচর্যা ও ফসল সংগ্রহের পাশাপাশি মাটির বিভিন্ন উপাদান ও গুণাগুণ, পারিবারিক পুষ্টিবাগান, ধান ও তেলজাতীয় ফসলসহ সামগ্রিক কৃষি বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় কৃষকের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত থাকলে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চার প্রসার ঘটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com