বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: ফুটবলকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুরে ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মিনিস্ট্রি গোল্ডকাপ প্রকল্পের আওতায় উপজেলার বেশকয়েকটি মাঠ সংস্কার এবং খেলার মাঠে স্টিলের গোলবার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার এবং নতুন স্টিল গোলবার স্থাপন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শুধু একটি মাঠ সংস্কার কিংবা মাঠে গোলবার স্থাপন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তরুণ প্রজন্মকে একটি ইতিবাচক ও সুস্থ ধারার সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যয়। বর্তমান সময়ে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে তরুণদের নিয়মিত উপস্থিতি ও ক্রীড়া চর্চা তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই উদ্যেগ গ্রহণ করেছেন।

মাঠ সংস্কার ও নতুন স্টিল গোলবার স্থাপনের ফলে এখানে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে আশা করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের হাতে খেলাধুলার সুযোগ তুলে দেওয়া গেলে তাদের অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় করার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের পথও প্রশস্ত হয়। খেলার মাঠগুলো সচল থাকলে নতুন প্রজন্ম মাঠমুখী হবে এবং ফুটবলসহ বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার সুযোগ তৈরি হবে। যুব সমাজের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ উদ্দ্যেগ গ্রহন করার জন্য উপস্থিত সকলেই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com