রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ পঠিত

দুর্গাপুর(নেত্রকেনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট ও দশভূজা বাড়ি মন্দির কমিটি আয়োজনে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দশভূজা বাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি এবং রাম-সীতার সাথে লব-কুশসহ শ্রীকৃষ্ণের জীবনের নানা আবহে সজ্জিত হয় ভক্তরা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশভূজা মন্দিরে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। এ সময় অন্যদের মাঝে কেন্দ্রীয় সিপিবির নেতা ডা. দিবালোক সিংহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা খন্দকার শাকের আহমেদ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শুভেন্দু সরকার পিন্টু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দেবনাথ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক অসীম সাহা, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুবল দে, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালী বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্যামল রায় সহ অন্যান্য ভক্তগণ উপস্থিত ছিলেন।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, ঠিক তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং উপস্থিত ভক্তদের নিয়ে দেশ ও জাতির কল্যান্যে বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com