রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত


দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : ‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রে মুখরিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাযোগী, ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলার বিভিন্ন লোকনাথ মন্দিরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এদিবস উদযাপন করা হয়।

এ দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা মন্দিরে সমবেত হয়ে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

পৌরশহরের মোক্তারপাড়া এলাকার শান্ত দে এর বাড়িতেও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভক্ত ও অনুরাগীরা অংশ নিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করেন। এ সময় পুরো এলাকায় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের জীবনাদর্শ ও বাণী মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা, সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর আবির্ভাব দিবস তাই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ ও আত্মিক শান্তির প্রত্যাশায় ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com