দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করার লক্ষ্যে উদ্দ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশাল খেলার মাঠ সংস্কার এবং ওই মাঠে স্থাপন করা হয়েছে নতুন দুটি গোলবার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে মাঠ সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মাঠের উন্নয়ন, শিক্ষার্থী ও তরুণদের সুন্দর ভবিষ্যৎ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
বর্তমান সময়ে মোবাইল ফোন ও অনলাইন আসক্তিসহ নানা কারণে তরুণদের একটি অংশ মাঠবিমুখ হয়ে পড়ছে। এমন বাস্তবতায় খেলাধুলার পরিবেশ তৈরি করে তাদের মাঠমুখী করা জরুরী। নিয়মিত খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। একই সঙ্গে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার প্রত্যয়ে এ কর্মসুচী হাতে নেয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা। সেই লক্ষ্যেই মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই মাঠটির সংস্কার করতে স্থানীয়দের দাবী ছিলো দীর্ঘদিনের। মাঠ সংস্কার ও মাঠে নতুন গোলবার স্থাপনের ফলে এখন থেকে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে আশা করছেন তারা। সেইসাথে যুবসমাজ মাদকের সংস্পর্শ থেকে ক্রীড়াঙ্গনে ফিরে আসবে।
মাঠ সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মাঝে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারউজ্জামান আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা ছাত্রদলের যুগ্ম:আহ্বায়ক শিশিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্যগণ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাদের মতে, একটি ভালো খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এটি শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, অপরাধ ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ উদ্দ্যেগ গ্রহনের জন্য ধন্যবাদ জানাই ডেপুটি স্পিকার মহোদয়কে।
Leave a Reply