বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

নিউমার্কেট আগুন : ঢাকা মেডিকেলে ভর্তি ২৩

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের নয় সদস্যসহ ২৩ জন ঢাকা মেডিকেল  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় তারা অসুস্থ পড়েন।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে সারে ৯টার দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসা শুরু করে।

অসুস্থরা হলেন, ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২) শান্ত (২০) তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩৫)।

এছাড়া দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০) ইয়াছিন (২৪), স্বপন (২৩), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান(১৮), দোকান মালিক জীবন (৩০), জীবন (২২) ভলান্টিয়ার রিফাত (২৪) ও রিকশা চালক জাকির হোসেন (২৭) আনসার সবুজ (২০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিউমার্কেট এলাকায় নিউসুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের নয় সদস্যসহ ২৩ জন এ পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এর মধ্যে দশজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com