শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে : সিইসি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২২ পঠিত

গিন্ত ডেক্স : চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের পর সিইসি এ কথা জানান।

আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, শিক্ষার্থীদের পরীক্ষা ও শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী ডিসেম্বরে প্রথম ধাপে ভোটগ্রহণ আয়োজনের লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এই নির্বাচনের সময়সূচি (তফসিল) দেওয়া হতে পারে।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সিইসি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সেবাসহ বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রেখে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো নিরপেক্ষ ও সততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন এবং ইসির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে খুব শিগগির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটেও ভোটগ্রহণের ব্যবস্থা থাকছে। এ সংক্রান্ত যাবতীয় প্রকিউরমেন্ট বা কেনাকাটার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানায় কমিশন।

তবে নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে সিইসি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করার পুরো নিয়ন্ত্রণ সব সময় এককভাবে ইসির হাতে থাকে না। সামনে দুর্গাপূজা এবং নভেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা রয়েছে। আগামী বছরের শুরুতেই আবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি সার্বিক পরিস্থিতি সমন্বয় করতে নভেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা শেষ করার অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন, যাতে ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com