সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

কলমাকান্দায় ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দা এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা মসজিদের পাশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। সে তার মা–এর সঙ্গে কয়েকদিন আগে কলমাকান্দার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার নানা দুলাল মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সড়ক পার হচ্ছিল, এ সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকচাপায় সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি হেফাজতে নেয়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, হীরাকান্দা এলাকায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।

সচেতন মহলের মতে, ধানের মৌসুমে অনেক কৃষক সড়কের পাশে ধান ও খড় শুকাতে দেন। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com