শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলান ও পৌর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সমাবেশ শুরু হয়।

কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন । সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি৷

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি তরিকুল ইসলাম সোহান , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দোলন, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, সহ প্রচার সম্পাদক নইমুল ইসলাম অন্ত। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি সংগঠন নয়; ছাত্রদল হলো এদেশের ছাত্রসমাজের অধিকার আদায়ের রাজপথের বিশ্বস্ত কাণ্ডারি। ইতিহাস সাক্ষী দেয়, যখনই এদেশের গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, যখনই সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করা হয়েছে, তখনই আমাদের প্রিয় সংগঠন ছাত্রদল সবার আগে বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছে।প্রতিটি ছাত্র দলের নেতাকর্মীকে সত্যের পথে থেকে আদর্শ রাজনীতি  পথ অনুসরণ করে দলকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com