সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ড. ইউনূস

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ পঠিত

ডেস্ক নিউজ : রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটা থেকে সাড়ে ৯টার মধ্যে অধ্যাপক ইউনূসের ভাষণ দেওয়ার কথা।

তিনি বাংলায় ভাষণ দেবেন। ভাষণে বিশ্বে যুদ্ধ সংঘাত বন্ধ, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগ ও বীরত্বের কথা তুলে ধরবেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com