দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুইবছর ধরে প্রেমের সম্পর্ক। ইতোমধ্যে দুইপরিবারের মধ্যে আলোচনায় বিয়ে হওয়ার কথাও হয়। কিন্তু মেয়ের পরিবার আশ্বাস দিয়েও অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেন। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল নাঈম (১৭) নামের এক তরুণ।
এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায়। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, পার্শ্ববর্তী চন্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মহসিন আল নাঈমের। বেশকিছুদিন আগে নাঈমের পরিবার থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। আলোচনায় বিয়ের আশ্বাসও মেলে। এরইমধ্যে গেলো রবিবার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক করা হয়। বিয়ের কেনাকাটা করতে সে স্থানীয় বাজারে আসে। বিষয়টি প্রেমিক নাঈম জানতে পেরে তার প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়ার কষ্টে গতকাল দিবাগতরাতে পরিবারের অগোচরে বসত ঘরের ধরনার সঙ্গে গলায়ফাঁস নেয়।
একপর্যায়ে তাঁর মা দরজার ফাঁক দিয়ে নাঈমের নিথর দেহ ঘরের ধরনায় ঝুলতে দেখেন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহত নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, আমরা কিছুদিনআগে মেয়ের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি। গত পরশু আমার ভাই মেয়েকে বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে ফেলে। আবার গতকাল রাতে মেয়েটি নাঈমকে বিয়ে করবে না বলে জানিয়ে দিলে, তখনই নাঈম এ ঘটনা ঘটিয়েছে।
এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, আজ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে প্রেম ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে, সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply