মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় লোক সংগীত শিল্পীদের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩১০ পঠিত

ডেক্স নিউজ : এই দিন দিন নয় আরও দিন আছে, এইদিন নিয়া গেছো সেই দিনেরও কাছে” হুমায়ুন আহমেদের লেখা গানের সুর করে আলোচিত হন নেত্রকোনার লোক র্শিপী আবদুল কদ্দুছ বয়াতী।

সমাজ রাস্ট্রের প্রতি শিল্পীদের দায়িত্ব কর্তব্য এবং সমাজ ও রাস্ট্রের কাছে প্রাপ্ত অধিকার লোক সংগীত ও সংস্কৃতি পূনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে ফোক মিডিয়া ইন্টারন্যাশনাল এ সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন- লোকজ সম্্রাট ফোক মিডিয়া ইন্টরন্যাশনালের চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ বয়াতি।

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস ক্লাব সদস্য মাইটিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ। এ সময় শিল্পীদের মধ্যে ফকির মুখলেছ, রঙের বাউল ফেরদৌস, মজনু বয়াতি, আশিক মিয়া, জসিম উদ্দিন, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাউল কুদ্দুস বয়াতি বাউল শিল্পীদের স্থায়ী ভাতাসহ তাদের লোক সংগীত ধরে রাখার জন্য সরকারের প্রতি তাদের নানামুখি দাবী তুলে ধরেন। তিনি বলেন, আমরা মানুষের মনোরঞ্জনের জন্য গাণ করে থাকি। আমাদের অনেকের আর্থিক অবস্থা ভাল না। এমনও দেখা যায় শেষ বয়সে আমাদেরকে অন্যের কাছে হাত পাততে হয়। বিষয়টি সরকার বিবেচনা করবেন বলে আমরা শিল্পীরা আশা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com