সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে দূরে রেখে মাদকতে বিদায় জানাতে, যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং এলাকায় সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২ নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া এলাকার চায়না মোড়ে অনুষ্ঠিত হয়েছে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রগতি সংঘ ও এলিড ব্রাদার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রগতি সংঘ ১-০ গোলে এলিড ব্রাদার্সকে পরাজিত করে। এক গোলের ব্যবধানে জয় পেয়ে প্রগতি সংঘ টুর্নামেন্টে শুভসূচনা করে।

নাইট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে নলুয়াপাড়া চায়না মোড় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যার পর থেকেই আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে খেলার মাঠ। ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস ও আনন্দের আবহ।

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যে তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে তরুণরা সুস্থ বিনোদনের পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে জানান আয়োজকগণ।

এ সময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপির সহ:সভাপতি আইনুল হক বুলবুল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, বিএনপি নেতা হায়দুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, নলুয়াপাড়ায় এমন আয়োজন এলাকায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে রাতে ফুটবল খেলার আয়োজন হওয়ায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com