মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগে তিনজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ০২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আঃ ওয়াদুদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলা বানিয়াচং থানার বাসিন্দা রাজ কুমার (২৬), জামালপুর জেলার ইসলামপুর থানার আব্দুল হামিদ (৪৫) ও ব্রাম্মনবাড়িয়া জেলার চরলাল এলাকার শাহীন আলম (৪৮)। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ওয়াদুদ মিয়ার বাড়িতে ব্যবহৃত একটি মোবাইলফোন, ১১ হাজার ৪শত টাকা এবং ডাকাতির সময় নেয়া বেশ কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল ওয়াদুদ মিয়ার আপন ভাতিজা সায়েদুর রহমান রামিম এর সহায়তায় ডিবি পরিচয়ে ওই বাড়িতে সাত জনের একটি দল ডাকাতির প্রস্ততি নেয় তারা। রাত প্রায় ২টার দিকে ডিবি পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। পরবর্তিতে বাড়ির সকল সদস্যের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, মুঠোফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবরদিলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদারসহ পুলিশের চৌকসদল এলাকা পরিদর্শন শেষে আসামীদের আটক করতে অভিযান শুরু করেন। অভিযানে লক্ষিপুর এলাকার বেশকিছু যুবক অভিযান চালানোতে সহায়তা করেছেন।

পরবর্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায়, তাৎক্ষনিক বিভিন্ন এলাকায় অভিযান চালানো শেষে ঠিক চার ঘন্টার মধ্যেই কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে তাদের আটক করা হয় এবং আব্দুল ওয়াদুদ মিয়ার ভাতিজা সায়েদুর রহমান রামিমসহ অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘তারা ডিবি পরিচয়ে ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে চৌকস পুলিশ অফিসার, স্থানীয় যুবক এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার মধ্যেই কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে ডাকাত দলের তিনজন কে আটক করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদ চলছে এতে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। পালিয়ে যাওয়া ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তিতে জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থন পরিদর্শন করেন এবং ডাকাত দ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com