মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযান শুরু করে প্রায় ৩ঘন্টা পর মরদেহ উদ্ধার করে। আশিক দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক তার বড় ভাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাটে নৌকার মাঝি হিসেবে কাজ করেন। আশিক অন্যাদের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতে তলিয়ে যান। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় ৩ঘন্টা পর আশিকের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় প্রথমে নদীতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। পরবর্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। পরবর্তিতে উদ্ধার অভিযানের পর ডুবুরীদল আশিকের মরদেহ উদ্ধার করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com