শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ঈদে বাড়ি ফেরার যুদ্ধ তাদের

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৭ পঠিত

দিগন্ত ডেক্স : মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই নাড়ির টানে রাজধানীসহ বিভিন্ন শহর ছেড়ে গ্রামের পথে ছুটে যান লাখো মানুষ।

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কষ্ট, দুর্ভোগ আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই বাড়ি ফেরেন তারা। বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য এই যাত্রা যেন এক কঠিন সংগ্রাম। 

এ সময় যানজট ও বাড়তি ভাড়ার ভোগান্তি পোহাতে হয় মানুষকে। সড়কে বাড়তি যানবাহনের চাপে দুর্ঘটনায় প্রাণ হারায় অনেকে। তবে সব কিছু উপেক্ষা করে তাদের লক্ষ্য বাড়ি ফেরা।

তবে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি সেই ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। এবার অনেকে বাস-ট্রেনের টিকিট না পেয়ে বৃষ্টির মধ্যে ট্রাকের ওপর পলিথিন দিয়ে ছাউনি করে ঘরে ফিরছেন একদল মানুষ।

সব কষ্ট, দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যেও ঘরমুখো মানুষের চোখে একটাই স্বপ্ন—প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।তাই বৃষ্টি, যানজট কিংবা ঝুঁকি—কিছুই যেন থামাতে পারছে না তাদের বাড়ি ফেরার এই যুদ্ধ। 

যাত্রীরা জানান, কয়েক দিন ধরেই বাস ও ট্রেনের টিকিট পাচ্ছেন না তারা। আবার যেসব যানবাহনে টিকিট মিলছে, সেখানে ভাড়া কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে। বাধ্য হয়েই কম খরচে ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, খোলা ট্রাক বা পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।অতিরিক্ত যাত্রী ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। পরিবারের সঙ্গে ঈদ করতেই জীবনের ঝুঁকি নিয়েই মানুষ বাড়ি ফিরছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com