বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় গ্রেপ্তার ৩ ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর ডেপুটি স্পীকারের সাথে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন

ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। কৃষি, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে চীনা প্রযুক্তি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে গমনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, ডেপুটি স্পীকার পদকে নিরপেক্ষ রাখতে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং আশা প্রকাশ করেন যে, বিরোধী দল গঠনমূলক ভূমিকার মাধ্যমে সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চায়নিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং দলটির নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি ডেপুটি স্পীকারকে চীন সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। সাক্ষাতে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com