সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩২৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) দিনব্যাপী পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা’।

প্রতিবারের মতো এবারো পবিত্র রমজান মাস উপলক্ষে সাংবাদিক মাসউদুর রহমান ফকির এর সঞ্চালনায়, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, হাফেজ আব্দুল কাদির, হাফেজ ওয়ালী উল্লাহ্, হাফেজ আজিজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি তাজুল ইসলাম, মুফতি আব্দুল কাদির, হাফেজ খাইরুল ইসলাম, হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে, বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার। এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, স্থানীয় সুধীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাপ্তাহিক ‘সুসঙ্গ বার্তা পত্রিকার’ সম্পাদক সাংবাদিক জামাল তালুকদার প্রতি বছরই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভুতি জাগানোর জন্য হামদ নাত ও কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ওনার এ সুন্দর আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাই। এছাড়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও প্রতি বছর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কেটাগরিতে গুণীজনদের সম্মাননা দিয়ে থাকেন। এ মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আমরা সাংবাদিক জামাল তালুকদারের প্রতি কৃতজ্ঞতা এবং সাপ্তাহিক ‘সুসঙ্গ বার্তার’ সাফল্য কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com