রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনায় নবনির্বাচিত ০৫ জন সংসদ সদস্যের হাতে নির্বাচনের আনুষ্ঠানিক সরকারি ফলাফল তুলে দেয়া হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।

সরকারি ফলাফল অনুযায়ী, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা- ৫ (পুর্বধলা) আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা সংসদ সদস্য হিসেবে সরকারি ফলাফল গ্রহণ করেছেন। ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।

এ সময়, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফলাফল গ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্ত কোন প্রতিহিংসা ছিলো না। কাজেই এই বিজয় আমার একার বিজয় না, এই বিজয় দুর্গাপুর-কলমাকান্দার সর্বস্তরের জনগণের বিজয়। এই বিজয় মানবিকতার বিজয়। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইনে বলেছিলাম, অনেকের হাতে আছে দুর্নীতির পতাকা আর আমাদের হাতে আছে সততার পতাকা, মানবিকতার পতাকা। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, মহান আল্লাহ আমাকে কবুল করেন, তাহলে কখনোই কোন বিজয় মিছিল করবো না। আমরা শুকরিয়া নামাজ আদায় করবো। দুর্গাপুর-কলমাকান্দার সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেনো, নির্বাচনী মাঠে আমার দেয়া সকল কথাগুলো রাখতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com