সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

মায়ের স্মৃতিচারণে আবেগঘন নির্বাচনী মাঠে কেঁদে ফেলেন নারীরা, ভোট ও দোয়া চাইলেন ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর বক্তব্যে আবেগ ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে; কান্নায় ভেঙে পড়েন উপস্থিত বহু নারী।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর মায়ের স্মৃতি তুলে ধরলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। হাজারো মানুষের ভিড়ে নেমে আসে এক হৃদয়স্পর্শী নীরবতা। আবেগ সামলাতে না পেরে উপস্থিত অনেক নারী কান্নায় ভেঙে পড়েন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাঁর মায়ের আদর্শ, ত্যাগ ও মানবিক মূল্যবোধই তাঁর রাজনৈতিক জীবনের প্রধান অনুপ্রেরণা। মায়ের স্মৃতির কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠ ভারী হয়ে ওঠে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়াই তাঁর সবচেয়ে বড় শক্তি।

এ সময় উপস্থিত নারীরা আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা আপনার মায়ের দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।” এই ঘোষণায় সমাবেশে উপস্থিত সবাই আরও আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য, এটি একটি নির্বাচনী সমাবেশ হলেও এদিনের আয়োজনটি রাজনৈতিক বক্তব্যের চেয়ে মানবিক অনুভূতি ও পারিবারিক স্মৃতির কারণে ভিন্ন মাত্রা পেয়েছে। মায়ের স্মৃতিকে ঘিরে সৃষ্টি হওয়া এই আবেগী পরিবেশ উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।

শনিবার কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় কৈলাটি, নাজিরপুর, লেংঙ্গুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নে। শুধু নাজিরপুর ঈদগাহ মাঠেই নয়, প্রতিটি সভায় একই ধরনের আবেগঘন দৃশ্য দেখা গেছে। সব সমাবেশেই হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাবেশগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com