বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

শিক্ষাসফরে গিয়ে নিখোঁজের ৫ দিন পর শিক্ষার্থী উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর এক স্কুলছাত্রীকে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায় এটি অপহরণ নয় প্রেমের সম্পর্কে কারণে সে নিঝুমদ্বীপের এক ছেলের সঙ্গে আসে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই যুবক পালিয়ে যায়। বর্তমানে ওই শিক্ষার্থী নিঝুমদ্বীপ পুলিশের জিম্মায় রয়েছে। তার পরিবারকে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য জানানো হয়েছে। 

জানা যায় গত রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক কক্সবাজারের উদ্দেশে শিক্ষা সফরে যান। পরদিন সোমবার (২ ফেব্রুয়ারি) ফেরার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সহপাঠী ও শিক্ষকরা তাকে ছাড়াই মিরসরাই ফিরে আসেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, শিক্ষকরা তাকে পিকনিকে নিয়ে গেলেও নিরাপত্তার বালাই ছিল না। নিখোঁজ হওয়ার পর প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরিবারের পাশে না দাঁড়িয়ে উল্টো দায় এড়িয়ে গেছেন। পরে তারা জানতে পারেন তাদের মেয়ে হাতিয়ার নিঝুমদ্বীপে রয়েছে।

হাতিয়ার নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন বনিক জানান, ছাত্রীটি অপহৃত হয়নি। নিঝুমদ্বীপের অধিবাসী জিহাদ নামের এক যুবক চট্টগ্রাম থাকে। ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ওই ছাত্রী চট্টগ্রামের মিরসরাইয়ে আবু তোরাব স্কুলের শিক্ষাসফরে কক্সবাজার যাওয়ার বিষয়টি তার প্রেমিক বন্ধুকে অবহিত করলে জিহাদ কক্সবাজার গিয়ে ওই ছাত্রীকে নিয়ে তার গ্রামের বাড়ি হাতিয়ায় নিয়ে আসে।

বিষয়টি শুক্রবার দুপুরে জানার পর ওই ছাত্রীকে নিঝুমদ্বীপের ৪ নং ওয়ার্ড থেকে সন্ধ্যায় উদ্ধার করা হয়। তবে ঘটনার পর জিহাদ পালিয়ে যায়। ওই ছাত্রীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। সুত্র : কালেরকন্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com