সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, কেন্দ্রীয় আইনজীবীগণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে নেত্রকোনা- ১ বিভিন্ন এলাকায় এ প্রচারণা করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন এর নেতৃত্বে, প্রচারণা কালে আইনজীবীগণ বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, মাঠ পর্যায়ে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে এসেছি। আপনাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই কায়সার কামাল কে নির্বাচিত করার জন্য আমরা আপনাদের কাছে দলমত নির্বিশেষে ভোট চাইতে এসেছি। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

“আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করার জন্য আহবান জানান।

এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, এডভোকেট তাহমিনা আক্তার হাশেমী, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট জোনায়েতুল্লাহ সোহেব, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট বাহাদুর, এডভোকেট মোঃ জিন্নাহ রবি, এডভোকেট মোঃ আসাদুজ্জামান সহ চল্লিশ জন আইনজীবীদের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com