মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

কলমাকান্দায় ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও ব্যবসায়িক সহায়তা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ পঠিত
?????????????

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন অসহায় ভিক্ষুকের মাঝে ছাগল ও ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুকদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহায়তাপ্রাপ্ত ২৫ জনের মধ্যে ১৮ জনকে স্বাবলম্বী করে তুলতে ছাগল দেওয়া হয়। অপর ৭ জনকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা নিয়মিত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক সমস্যা। অসহায় মানুষদের সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তুললে তারা সম্মানজনক জীবনে ফিরে আসতে পারবেন। এ কর্মসূচির মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করে মানবিক ও টেকসই জীবনযাত্রা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com