বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে জাতীয় পার্টি ছেড়ে দিলেন স্বপন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৭ পঠিত

দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন, সাইদুল হক স্বপন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তিনি ব্যক্তিগত কারণে তার পদত্যাগপত্র জাতীয় পার্টি নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট লিয়াকত আলী খানের কাছে প্রেরণ করেন।

পদত্যাগ নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাইদুল হক স্বপন সাংবাদিকদের জানান, “আমি দুর্গাপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম। পাশাপাশি জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com