বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

আদিবাসীদের জীবন-মান উন্নয়নে, ধানের শীষে ভোট দেবো

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, এলাকার উন্নয়ন ও আদিববাসীদের জীবনমান উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুর্গাপুরে, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে এক উঠান বৈঠক করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার আদিবাসী পল্লীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উঠান বৈঠকে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা কমিটির ভাইসচেয়ারম্যান বিশাকা রাংসা, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম, সম্মানীত সদস্য সেবিনা মারাক, তালিম মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা সহ আরো অনেকেই।

বক্তার বলেন, আদিবাসীদের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে বিএনপি মনোনীত প্রার্থী, ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তিনি এমপি নির্বাচিত না হয়েও উপজেলার সাধারণ মানুষের জন্য যে কাজ গুলো করে গেছেন তা সত্যিই অতুলনীয়।

আদিবাসী এক শিক্ষার্থী অভিভাবক বলেন, তারুণ্যের শক্তিতে পরিবর্তনের লক্ষে, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এবার ধানের শীষে ভোটপ দেবো। আদিবাসীদের প্রতিটি ঘরে ঘরে ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। আমাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। বিগত ২০ বছরেও এভাবে আমাদের কেউ খোঁজ করেনি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় করতেই সকলে মিলে ধানেষ শীষে ভোট দিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com