সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২৭ পঠিত

ডেস্ক নিউজ : দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু বেড়েছে তার আগের মাসের চেয়ে দ্বিগুণ হারে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় ডেঙ্গু শনাক্তে বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় অধিদফতরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসই-এর জন্য সর্বোচ্চ ৩০০ টাকা নেয়া যাবে। অন্যদিকে আইজিজি ও আইজিএম- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া সিবিসি পরীক্ষায় গুনরেত হবে ৪০০ টাকা।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এরপরও বাড়তি ফি নেয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com