সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৩ পঠিত

ডেক্স নিউজ : কমপ্লিট শাটডাউনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবির) কর্মকর্তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (২৯ জুন) রাজধানীর তেঁজগাওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।

ব্যবসায়ীরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চলমান ইস্যুতে মধ্যস্থতা করার উদ্যোগ নেন। উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।

এর আগে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বিদ্যমান সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com