বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৯৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজাবাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকেলে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পরবর্তিতে রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, দশভূজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন:আহবায়ক নিরঞ্জন দেবনাথ সহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মালম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

এডভোকেট মানেশ সাহা বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রায় অংশনেন সনাতন ধর্মাবলম্বীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com