সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৫ পঠিত

ডেক্স নিউজ : প্রতিবারের ন্যায় এবারও ঈদুল আজহায় যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে থেকে শতভাগ অনলাইনে পাওয়া যাবে এবারের ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার টিকিট।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট ২টায় বিক্রি শুরু হবে।

ফাহিমুল ইসলাম জানান, ২১ মে মিলবে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট। ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com