সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কলকাতা, দ্বিতীয় ঢাকা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভৌগোলিক কারণে প্রতিবছর শীতের সময় ঢাকার বায়ুদূষণ মাত্রা বেড়ে যায়। এবার শীত শুরুর বেশ আগে থেকেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যায়। দূষণের দিক থেকে প্রায়ই প্রথম হচ্ছে ঢাকা। তবে, আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। আর দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২৬মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার দূষণ স্কোর ২৯৯ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ২৩৫ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় নম্বরে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। দিল্লির দূষণ স্কোর ২৩১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের মুম্বাই।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com