বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে রুসা স্বাস্থ্য সেবার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৪২ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে, স্বল্পমুল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরির কানিয়াইল এলাকায় রুসা স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর।

উদ্বোধনের পর আলোচনা সভায় পূর্বধলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান এর সভাপতিত্বে ও রুসা বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এন আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, অধ্যক্ষ রুমন রাংসা, বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রেসক্লাব সহ:সভাপতি মো.মোহন মিয়া, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রুসা স্বাস্থ্য সেবায় সার্বক্ষনিক অভিজ্ঞ ডাক্তার, প্যাথলজি সুবিধা, স্বাস্থ্য বিষয়ক ফ্রী-কাউন্সেলিং, মেডিসিন কর্ণার, ডায়বেটিস কর্ণার সেবা চালু থাকবে। ডাক্তার এ এইচ মোস্তফা কামাল ও ডা. জুবায়ের হোসেন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। স্বল্পমূল্যে রোগীরা এখান থেকে যে কোনো স্বাস্থ্যসেবা নিতে পারবে। আগত অতিথিগন, এসেবা কেন্দ্র চালুর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই সেবা কেন্দ্র থেকে এলাকার সাধারণ মানুষ স্বল্পমুল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার এক নতুন মাত্রা যোগ হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com