মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি, মাসুম সম্পাদক

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের ১১তম পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শেষ হয়েছে। এবার সভাপতি পদে তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নির্বাচন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ চলে।

এবারের নির্বাচনে ০৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী হয়েছিলেন। তবে চারাটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে ০৩ জন, সাধারণ সম্পাদক ০৩ জন, সহ-সভাপতি ০২ জন, সহ সাধারণ সম্পাদক ০২ জন, কোষাধ্যক্ষ ০২ জন সহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে তোবারক হোসেন খোকন (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি পদে মো. মোহন মিয়া (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত আহমেদ রাসেল (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কালিদাস সাহা বাবু (দৈনিক নাগরিক ভাবনা) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং (সমকাল নিউজ ২৪ ডটকম), নির্বাহী সদস্য (১) পদে ধ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য (২) জুয়েল রানা (দৈনিক সকালের সময়) ও নির্বাহী সদস্য (৩) আল নোমান শান্ত (দৈনিক কালের কন্ঠ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচন পরিচালনায় ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুল তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com