সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে নবম কবিতা উৎসব পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রাকৃতিক নীলাভূমি সজ্জিত নেত্রকোনার দুর্গাপুরে জিআই পণ্যখ্যাত সাদামাটির পাহাড়ে নবম সুসঙ্গ কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দুর্গাপুরের পর্যটন এলাকা খ্যাত সাদামাটির পাহাড়ে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে ও পথ পাঠাগারের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এনামুল হক পলাশ। এছাড়া কবিতা উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। অন্যদের মাঝে কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি মতিন্দ্র মানকিন, কবি ও সাংবাদিক পল্লব চক্রবর্তী, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, কবি আবুল বাশার, কবি জবিন চক্রবর্ত্তী, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, কবি বিদ্যুৎ সরকার, কবি অনিন্দ্য জসিম, কবি ও সাংবাদিক জামাল তালুকদার, কবি হেলাল খান, হিরন দাদমিত্র, কবি লোকান্ত শাওন, সজীব শাইন, কাজল তালুকদার, জীবন নন্দী সহ বিভিন্ন এলাকা থেকে আসা কবিগণ উপস্থিত ছিলেন।

আলোচকগণ বলেন, কবিদের পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকে সুধা। সুষ্ঠু সমাজ ও জাতি গঠনে কবিদেরও ব্যপক ভূমিকা রয়েছে। নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য বেশি বেশি এধরনের আয়োজন করতে হবে। আলোচনা শেষে উপস্থিত কবিগণ তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এছাড়া কবি এবং কবিতার সাথে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com