বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে নিখোঁজের ২দিন পর পুকুরে মিললো মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে আলী ওসমান (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আলী ওসমান একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো। গত ১৫ ডিসেম্বর পূর্ব বাকলজোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় আলী ওসমান। এরপর সেখান থেকে সে এশার নামাজের অযু করার জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার দুপুরে ওই গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় আলী ওসমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, আলী ওসমানের মানসিক সমস্যা ছিলো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী ওসমানের মরদেহ উদ্ধার করে। পরবর্তিতে এ মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com