শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিজয়ের দিনে, দুর্গাপুরে পথ পাঠাগারের বিজয়

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩১ পঠিত
oplus_0


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রাচিনতম সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের ১৯তম শাখা’’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান, ডা. কামরুল ইসলাম, গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট জাহিদুল ইসলাম, শিক্ষক মাহাবুব, সাংবাদিক সুমন রায়, আল নোমান শান্ত, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হক, তামীম টেলিকমের স্বত্বাধিকারী তাকদির হোসাইন, সংস্কৃতিকর্মী গোপাল দও, পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব, কবি নির্মল রবিদাস প্রমুখ।

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা। আমরা পাঠাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। হাত বাড়ালেই পাঠক যেন বই পায়। তারা নিজে বই নিয়ে পড়বেন, সুযোগ থাকলে নিজের বাসার একটি বই এই বক্সে রেখে যাবেন। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কবি নাজমুল হুদা সারোয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com