বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি প্রকাশিত ২০২৪ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এই তালিকায় পাঁচটি বিভাগে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে: জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। রিক্তা আক্তার বানু এই তালিকার বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন।

এ বছরের তালিকায় অন্যান্য বিশিষ্ট নারীদের মধ্যে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, নভোচারী সুনীতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্স, গায়িকা রে, জলবায়ুকর্মী আদেনিকে ওলাদোসু প্রমুখ।

বিবিসি উল্লেখ করেছে, রিক্তা আক্তার বানু বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন, যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে সমাজে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তার মেয়েও সেরিব্রাল পালসিতে আক্রান্ত একজন অটিস্টিক শিশু। মেয়েকে ভর্তি করানোর চেষ্টা করলে স্থানীয় স্কুল তা প্রত্যাখ্যান করে।

এই পরিস্থিতিতে রিক্তা আক্তার বানু তার জমিজমা বিক্রি করে নিজেই একটি স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার প্রতিষ্ঠিত লার্নিং ডিজঅ্যাবিলিটি স্কুলে প্রায় ৩০০ জন শিক্ষার্থী রয়েছে।

প্রাথমিকভাবে এই স্কুলটি অটিস্টিক ও শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য প্রতিষ্ঠিত হলেও এখন এটি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের সেবায় নিয়োজিত। রিক্তার উদ্যোগ স্থানীয় সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com