রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দুর্গাপুরে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নেত্রকোনার দুর্গাপুরে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও ১মি. নীরবতা পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শওকত ফকির শঅওন, রব্বানী মিয়া, শহীদ পরিবারের পক্ষ থেকে আয়েশা খাতুন, খাইরুল ইসলাম, আব্দুল খালেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী প্রমুখ।

এ সময় অন্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোসাম্মাৎ জেবুন্নেছা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মোক্তাদির হোসেন সহ সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সঈদ, ঢাকার শহীদ মুগ্ধসহ অসংখ্য ছাত্রজনতা সহ সাধারণ মানুষ শহীদ হয়েছে দেশের জনগণ তাদের আর বরদাশত করবে না। আমরা চাই, এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলো, তাদের দ্রুত বিচারের আওতায় এনে বাংলার মাটিতে বিচার করা হউক।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com