রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মহান মে দিবস পালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সকল বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে – ডেপুটি স্পীকার

‘রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন হচ্ছে’

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮২ পঠিত

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করবে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শিরোনামে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এই ১০০ দিন তার মন্ত্রণালয়ে কি কি কাজ হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে (রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে) আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া।

তিনি বলেন, খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে এসব বিষয় খসড়ায় বলা নেই।

আইন উপদেষ্টা আরও বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ৯০ হাজার থেকে এক লাখ আবেদন যাচাই-বাছাই করে ৪ হাজার ৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com