শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

শনিবার সকালে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার রাতে  উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের মদসহ আটক করা হয়।

আটকরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালি পদ (৩৫) ও সাপ্ত চন্দ্র (২৩)।

জানা গেছে, শুক্রবার কলমাকান্দা -ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট পরিচালনা করে যৌথবাহিনী। রাতে  সাড়ে  ৭ টার দিকে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনাগামী একটি অটোরিকশা চেকপোস্টে থামায় যৌথবাহিনী। তল্লাশি করে এতে ৮ বোতল ভারতীয় মদ পাওয়ার পর অটোরিকশায় থাকা ৭ যুবককে আটক করা হয়।  সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিল ওই যুবকরা। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় ওই ৭ যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয় । পরে শনিবার  দুপুরে তাদের জেলা  আদালতে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com