মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

কলমাকান্দায় গাঁজা ও ফেনসিডিলসহ সেনাবাহিনীর হাতে আটক দুই

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : গাঁজা ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে সেনা সদস্যরা।

আটকৃতরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও আরেকজন একই জেলা ও উপজেলার কালাঘর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।

এসব তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।

তিনি জানান, কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা সড়কের বাহাদুরকান্দা এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী এমএস ট্রাভেলস নামক বাসে তল্লাশীকালে গাঁজা ও ফেনসিডিলসহ দুই জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে কলমাকান্দা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com