মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনায় কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইসমাঈল মিয়া (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছোট শালজান গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কামাল মিয়া ও শরীফা খাতুন দম্পতির কনিষ্ঠ সন্তান।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইসমাঈল মিয়া দুপুরে নিজ  বাড়ির উঠানে অন্যান্য সমবয়সী শিশুদের সাথে খেলা করছিল। এর ফাঁকে  কোন এক সময় বাড়ির বসতঘরে থাকা ফ্রিজ সংযোগ বিদ্যুতের তারে জড়িয়ে শট লেগে ইসমাঈল ঘরে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ  বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ইসমাঈলের মৃত্যু হয়েছে। 

কলমাকান্দা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন  বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com