রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ২৩

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫১ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।কর্মকর্তারা এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে তবে মৃতের সংখ্যা আরো বাড়বে। কারণ বাসটি যখন ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এসডিআরএফ) জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সে (সাবেক টুইটারে) দেয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com