মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

১০ মাসে ৩০০ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ পঠিত

ডেক্স : এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬২ হাজার ১৯৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬২ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চার হাজার ২৬১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনই ঢাকার বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ সিটি করপোরেশনের বাহিরের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com